কোম্পানীগঞ্জে গৃহকর্তা খুন ও পুলিশের ওপর হামলা ঘটনায় পৃথক দুটি মামলা

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

কোম্পানীগঞ্জে গৃহকর্তা খুন ও পুলিশের ওপর হামলা ঘটনায় পৃথক দুটি মামলা

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতের হামলায় গৃহকর্তা খুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। শনিবার রাতে মামলা দু’টি দায়ের করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জিএম আসলাম বাদী হয়ে ৩/৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় সহস্রাধিক ব্যক্তিকে আসামী করে মামলা নং-৫ ও ডাকাতদের হাতে নিহত জিলু মিয়ার ছেলে জুয়েল আহমদ বাদী হয়ে আরেকটি মামলা নং-৪ দায়ের করেন।

এ মামলায় গ্রেফতারকৃত সোনাই ডাকাত ও আব্দুল খালেকসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে গতকাল রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

তিনি আরও জানান, জিলু মিয়া হত্যাকা-ের ঘটনায় দায়েরকৃত মামলায় সোনাই ও আব্দুল খালেককে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code