সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুবলীগের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ গঠনে যুবলীগের নেতৃবৃন্দকে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার উদাত্ম আহ্বান জানান।
সোমবার (১৩ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মাহফুজুর রহমান এডি.পিপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আং নুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, হুমায়ুন কবির মছব্বির, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, জাহাঙ্গির আলম, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মশাহিদ আলী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মূল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, সদস্য তোফাজ্জল হোসেন, জুয়েল আহমদ, সুহেল আহমদ (রনিখাই), আনসার আলী, সুহেল আহমদ (ইসাকল), রিয়াজুল ইসলাম, শৈলেন চন্দ্র নাথ, জামান আহমদ জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজ উদ্দিন, রঞ্জিত নাথ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সজিব জয়, পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম নোমান, আলিম উদ্দিন প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি