ক্রিকেটার থেকে নায়ক শ্রীসান্ত

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৭

ক্রিকেটার থেকে নায়ক শ্রীসান্ত

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: বল হাতে বেশ ধারাবাহিকভাবে আলো ছড়াতে সক্ষম হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার এস শ্রীসান্ত। কিন্তু ২০১৩ সালের আইপিএল তার ভাগ্য বদলে দেয়। রাজস্থান রয়েলসের হয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন কেরালার ক্রিকেট প্রতিভা। পরে দোষও স্বীকার করেন। মুহূর্তেই খলনায়কে পরিণত হন ডানহাতি এ পেসার। এখনও ক্রিকেট থেকে নির্বাসিত তিনি। তবে খলনায়ক থেকে আবারও নায়ক হচ্ছেন ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা ক্রিকেটার। আগামী ১৪ জুলাই শ্রীসান্তের প্রথম মালায়ালাম চলচ্চিত্র ‘টিম ফাইভ’ মুক্তি পেতে চলেছে।

Manual5 Ad Code

রোমাঞ্চ ও থ্রিলারধর্মী ছবিটিতে শ্রীসান্তের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন নিকি গালরানি। এছাড়াও অভিনয় করেছেন পিরলি মানে ও মাকারন্দ দেশপান্ডে। এর আগে হিন্দি ছবি ‘আকসার টু’-তেও অভিনয় করেছিলেন ৩৪ বছর বয়সী তারকা।

২০০৫ সালে ওয়ানডেতে ভারতের হয়ে অভিষিক্ত হয়েছিলেন শ্রীসান্ত। এরপর দেশের হয়ে তিন ফরম্যাটে ৯০টি ম্যাচ খেলে ১৬৯টি উইকেট শিকার করেছিলেন ডানহাতি পেসার। ২০১১ সালের পর ভারতের হয়ে আর খেলা হয়নি তার। যদিও এখনো জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন ছাড়েননি তিনি। সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজের আসন্ন ছবির পোস্টার শেয়ার করেন সাবেক ভারতীয় পেসার, জানিয়ে দেন মুক্তির তারিখও।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code