খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে মামলা : জেলা-মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে মামলা : জেলা-মহানগর বিএনপির নিন্দা

Manual6 Ad Code

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক এবং প্রতিহিংসা পরায়ন হয়ে শাসক দলের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আওয়ামীলীগ তাদের দলীয় ক্যাডার এবং প্রশাসনের আজ্ঞাবহদের দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী জিয়ার সৈনিকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার নিয়মতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করছে ষড়যন্ত্রকারী মহল। এরই ধারাবাহিকতায় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীরা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের উপর হয়রানী ও নির্যাতনের মাত্রা যত বৃদ্ধি পাবে গণতান্ত্রীক আন্দোলন ততই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিচ্ছন্ন রাজনীতিবিদ খন্দকার আব্দুল মুক্তাদির সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং কারাগারে আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code