খালেদার কার্যালয়ে পুলিশি তল্লাশীর প্রতিবাদে ফ্রান্স বিএনপির প্রতিবাদ সভা

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ২২, ২০১৭

খালেদার কার্যালয়ে পুলিশি তল্লাশীর প্রতিবাদে ফ্রান্স বিএনপির প্রতিবাদ সভা

Manual3 Ad Code

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে :: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবাদ সভা করেছে ফ্রান্স বিএনপি।

Manual1 Ad Code

রোববার (২১ মে) প্যারিসের লা শাপিলের একটি ক্যাফে হলে এ প্রতিবাদ শোভা অনুষ্ঠিত হয়।

ফ্রান্স বিএনপি নেতা ইলিয়াস কাজলের সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুর রাহিম, ইব্রাহিম তারা, রোমেল উদ্দিন, জাকারিয়া আহমদ, খোরশেদ আলম টিটু, শেখ নুরুল ইসলাম, জিএম আজম, আবু সালে শামীম, জাহাঙ্গীর আলম মিলন, মনির মোল্লা, শরীফ আহমদ, আশিকুর রহমান, খালেদ আহমদ, কাশিম আহমদ, আহমদ মুরাদ চৌধুরী, তোফায়েল আহমদ, ইকবাল হোসেন, এনাম আহমদ, তসলিম উদ্দিন সবুজ, আফজাল কবির চৌধুরী, এম এ জলিল, সৈয়দ তকবীর আলী প্রমুখ।

Manual8 Ad Code

এ সময় প্রতিবাদ সভায়  বক্তারা বলেন, খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণার পর জনগণের যে সাড়া জেগেছে তাতে সরকার ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। তাই সরকার ঈর্ষান্বিত হয়ে তল্লাশির নামে খালেদা জিয়ার অফিসে ভাঙচুর চালিয়েছে। সরকার পতনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা যখন উজ্জীবিত হয়ে ওঠেছে ঠিক তখন সরকার দমন-পীড়নে নতুন করে মাঠে নেমেছে। তারা বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা করে রাজপথ থেকে দূরে সরানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকারের এসব অপকৌশল কাজে আসবে না। আওয়ামী লীগ ক্ষমতার নেশায় পাগল হয়ে গেছে। তাই তারা সভ্যতা ভুলে গিয়ে হীন কাজে লিপ্ত হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code