খালেদার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে জেলা-মহানগর ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭

খালেদার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে জেলা-মহানগর ছাত্রদলের বিক্ষোভ

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

শনিবার দুপুরে মিছিলটি নগরীর রিকাবী বাজার পয়েন্ট থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল‘র সভাপতিত্বে মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়সান মাহমুদ সুমন‘র পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম লয়লু, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক সুহেল, সাইদুর রমান সাইদ, সাইদ রাবানি চৌধুরী সুজন, শহীদুজ্জামান সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন সাজ্জাদ, সাহিদুল হক চৌধুরী, শেখ রিপন, আফজল খান পাপলু, শেখ দিপু, মহানগর ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য আশরাফুল ইসলাম আশরাফ, সালমান আহমদ রানা, আহসান আহমদ কামরান, তাজুল ইসলাম তাজ, সাজিদুল ইসলাম সাজু, আমিনুর রশিদ আমিন, মান্নান আহমদ ইমন, তরীকুল ইসলাম নয়ন, আবু সাহিদ মো: সাকিব, করিম আহমদ, সাইদুল ইসলাম রাসেল, মো: টিপু, মোস্তাক আহমদ আনছার, জায়নাল আবেদীন রাহেল, আয়াত আলী খান প্রিন্স, রাসেদ চৌধুরী, খালেদ মাহমুদ, রবিউল আউয়াল শিবলু, পারভেজ খান, সাইয়ান আহমদ শিপন, তুহিন আহমদ, শেখ রিংকু, সুবেদ খান, ময়নুল ইসলাম, হাসান আহমদ সুহেল, পিরুজ খান কুটি, সৌরভ তালুকদার, রিদমান ফরহাদ, ইবনে মালিক সানি, শাহ্ মাহফুজ, মিহির সিং প্রমুখ।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে এরকম গ্রেফতারী পরোয়ানা বেগম খালেদা জিয়ার জীবনে বহুবার এসেছে। তাঁর মতো জনপ্রিয় নেত্রীকে আটক করে রাখতে পারে এমন কোন কারাগার বাকশালী সরকার এখনো তৈরী করতে পারেনি। সকল ক্রান্তিকালে খালেদা জিয়া সব সময় দেশ ও জনগনের পাশে থেকেছেন। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের কোন অশুভ পরিকল্পনা বাংলাদেশের ছাত্রজনতা সফল হতে দেবে না। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code