‘খালেদার হাতকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই’

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৭

‘খালেদার হাতকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই’

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আসপিয়া বলেছেন, আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করি, গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। স্বৈরাচারী অবৈধ আওয়ামীলীগ সরকার বিএনপি নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন ষ্টিম চালিয়ে যতই ক্ষমতায় থাকার চেষ্টা করুক আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে পতন হবেই। আজ দক্ষিণ সুনামগঞ্জ তথা জেলা বিএনপির ঐক্যবদ্ধভাবে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নে সহ¯্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিই তার জলন্ত প্রমান। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে করতে যেকোন ধরনের কেন্দ্রীয় কর্মসূচী আসলে আপনারা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ভোটারবিহীন সরকারের পতন নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকুন।

Manual8 Ad Code

বুধবার দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

Manual7 Ad Code

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এটিএম হেলালের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিবুর রহমান গিলমান, এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, মো: ফারুক আহমদ,ব্যারিষ্টার আনোয়ার হোসেন,আনছার উদ্দিন আকবর আলী, নুরুল ইসলাম সাজু,সেলিম উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম সাজু, নুর হোসেন, এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি নেতা রওশন খাঁন সাগর, আব্দুল আউয়াল, মহির উদ্দিন, সৈদ আহমদ, ইলিয়াছ মিয়া, এবাদুর রহমান এবাদ, আসাদুজ্জামান আসাদ, ইরান উদ্দিন, সিরাজ মিয়া, তোফায়েল আহমদ, ফারুক মিয়া, জয়নাল আবেদীন, সলিবনুর বাচ্চু, আবুল খয়ের, আবুল কালাম, আবুল কাসেম, আব্দাল হোসেন, দিলওয়ার হোসেন জিয়াউর, জাফর সাদের লেবু, দিদার চৌধুরী, নুর উদ্দিন, মাসুক মিয়া, ছোয়াব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ মিয়া, উপজেলা যুবদল নেতা সুহেল মিয়া,কামাল পারভেজ সাজন, মনোয়ার হোসেন মিন্টু,আব্দুল সালাম, সুমন আহমদ, রোকন উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানী, ফরমান উদ্দিন, এওয়ার হোসেন হৃদয়, লুতফুর, ইকবাল, জাকির চৌ:, মুর্শেদ চৌ:, কালা, মানসুর আহমদ, লিটন, ছমির, সুয়েব আহমদ, মঈন উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্ধ।

অপরদিকে, বিকালে উপজেলার নোয়াখালী বাজারে ও পাথারিয়া বাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ধোধন করেন নেতৃবৃন্ধ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code