খালেদা জিয়ার অবস্থা ‘প্রচণ্ড খারাপ’

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮

খালেদা জিয়ার অবস্থা ‘প্রচণ্ড খারাপ’

Manual2 Ad Code

অসুস্থতার কারণ দেখিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে যান তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভি, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু ও তার মেয়ে শাহিনা খান জামান বিন্দুসহ কয়েকজন। কিন্তু তাদের ফিরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবারের সদস্যদের কারা কর্তৃপক্ষ বলেছেন, ম্যাডাম উপর থেকে নিচে নামতে পারছেন না। তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমাদেরও দেখা করতে দেওয়া হয়নি।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষের কাছে ম্যাডামের এই অবস্থার কথা শুনে পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন বলে আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।

উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বেগম খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code