খালেদা জিয়ার জন্মসনদসহ নথিপত্র তলব

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

খালেদা জিয়ার জন্মসনদসহ নথিপত্র তলব

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মনিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র তলব করেছেন হাইকোর্ট। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নথিপত্র তলব করেন।

 

রোববার (১৩ জুন) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ জন্মদিন নিয়ে এ আদেশ দেন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

এর আগে আজ সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথি খালেদা জিয়ার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি রিটকারীর পক্ষের আইনজীবী।

 

Manual2 Ad Code

অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি জানিয়েছিলেন, জাতীয় শোক দিবস ১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটটির শুনানির দিন আজ ধার্য করা হয়।

 

তিনি আরো জানান, রিটে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করায় তাকে কেন আইনের আওতায় আনা হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সব নথি হাইকোর্টে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়।

Manual4 Ad Code

 

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code