খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে : দাবি চিকিৎসকদের

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৮

খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে : দাবি চিকিৎসকদের

Manual8 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।

শনিবার (০৯ জুন) বিকেলে পুরোনো ঢাকার নাজিম উদ্দিন রোডে কারাগারে বন্দী বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে চার সদস্যের চিকিৎসক দল জেল গেটে অপেক্ষমান সাংবাদিকদের জানান, তারা পরীক্ষা-নিরীক্ষা করে চার পাতার একটি মেডিক্যাল প্রতিবেদন কারা কর্তৃপক্ষকে দিয়ে এসেছেন এবং বেগম জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার সুপারিশ করেছেন।

Manual4 Ad Code

বেগম জিয়ার ব্যক্তিগত  চিকিৎসক এফএম সিদ্দিকী বলেন, গত ৫ জুন বেলা ১টার দিকে খালেদা জিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। ৫-৭ মিনিট পর তার জ্ঞান ফিরলেও ওই সময়ের কথা কিছুই মনে করতে পারছেন না তিনি। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যতটুকু বুঝতে পেরেছি তার মাইল্ড স্ট্রোক হয়েছে। আগামীতে বড় ধরনের স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে চার পাতার একটি মেডিক্যাল প্রতিবেদন দিয়ে এসেছি কারা কর্তৃপক্ষকে। ইউনাইটেড হাসপাতালে নেয়ার সুপারিশ করেছি। কারণ সেখানে বিশেষ এমআরআই করার ব্যবস্থা রয়েছে। অন্য হাসপাতালে যা সম্ভব নয়। হাসপাতালে না নেয়া হলে তার বড় ধরনের স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।

Manual8 Ad Code

খালেদা জিয়ার ব্যক্তিগত চারজন চিকিৎসক শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে কারাগারে প্রবেশ করেন এবং বিকেল ৫টা ৪০ মিনিটে বেরিয়ে আসেন। দলের অন্য তিন চিকিৎসক হলেন নিউরো সার্জন ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস ও ডা. মামুন রহমান।

এর আগে, গতকাল বিকাল সোয়া চারটার দিকে তার পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন।

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তাদের দুই ছেলে অভিক এস্কান্দার, অরিক এস্কান্দার ও ভাগ্নে ডা. মামুন।

Manual6 Ad Code

এদিকে, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজ (রোববার) বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সারাদেশে জেলা ও মহানগরে এবং ঢাকা মহানগরীর থানায় থানায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code