সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ (বৃহস্পতিবার) মানববন্ধন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় সিলেট নগরীর সুরমা পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন- জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সভাপতি নাসিম হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক।
Design and developed by ওয়েব হোম বিডি