খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এছাড়া পৃথক মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

Manual8 Ad Code

সোমবার বেলা সোয়া ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন করে।

Manual6 Ad Code

বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে পরিকল্পিতভাবে তড়িঘড়ি করে মামলার রায় দিয়েছে। একদলীয় বাকশালী নির্বাচন জনগণ মেনে নেবে না। এ রায় পূর্বপরিকল্পিত ছিলো, যা মন্ত্রী এমপিদের কথায় স্পষ্ট হয়ে আছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর গণ আন্দোলন গড়ে উঠবে।

শহীদ মিনারে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা এমএ হক, কেন্দ্রিয় সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রিয় নেতা আবদুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ আরো অনেকে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code