খুনসুটিতে মেতেছিলেন জামাই বউ মাহি-অপু

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

খুনসুটিতে মেতেছিলেন জামাই বউ মাহি-অপু

Manual2 Ad Code

file (2)সুরমা মেইল নিউজ : প্রথমবারের মতো ছোট পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী পারভেজ মাহমুদ অপু। মাছরাঙা টেলিভিশনের ঈদের অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’তে একসঙ্গে দেখা যাবে তাদেরকে।

Manual2 Ad Code

গত ২১ জুন অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এ সময় মাহির দেয়া পাঞ্জাবি পরে এসেছিলেন অপু। অনুষ্ঠানে এসে বেশ খুনসুটিতে মেতেছিলেন মাহি-অপু। শুধু তাই নয় স্বামীর চোখে চোখ রেখে গান ও কবিতাও শুনিয়েছেন মাহি। তবে অভিমানও করেছেন তারা। সে দৃশ্যও বাদ যায়নি। আর ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেছেন মাহি।

Manual1 Ad Code

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। অনুষ্ঠানটি ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

গত ১২ মে গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়। অনেকদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক থাকলেও পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে। তারপর ২৫ মে বুধবার, উত্তরায় একটি রেস্টুরেন্টে স্বামীকে নিয়ে সাংবাদিকদের বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানান মাহি।

Manual1 Ad Code

২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ভালোবাসার রং সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে পা রাখেন মাহিয়া মাহি। এরপর অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, কী দারুণ দেখতে, অগ্নি, দবির সাহেবের সংসার, অনেক সাধের ময়না, হানিমুন, দেশা দ্য লিডার, রোমিও বনাম জুলিয়েট, বিগ ব্রাদার, ওয়ার্নিং, অগ্নি-টু, কৃষ্ণপক্ষ এবং অনেক দামে কেনা সিনেমায় দেখা যায় তাকে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code