সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে খেলা শেষে খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যার দিকে শহরের যশোরআব্দা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হবিগঞ্জ পৌরসভার যশোরআব্দা এলাকার সেলিম মিয়ার ছেলে ১৭ বছর বয়সী সাগর মিয়া ও একই এলাকার খেলু মিয়ার ছেলে ১৫ বছরের নাহিদ মিয়া।
জানা গেছে, বিকেলে শহরের যশোরআব্দা এলাকায় খোয়াই নদীর চরে ফুটবল খেলা শেষে সন্ধ্যার দিকে নদীতে গোসল করতেন নামেন একদল কিশোর। এ সময় নদীর গভীরে চলে যান সাগর ও নাহিদ। সাঁতার না জানায় আর উঠতে পারেননি তারা। পরে সহপাঠীরা স্বজনদের খবর দেন। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
Design and developed by ওয়েব হোম বিডি