গায়িকা থেকে আরজে পড়শী

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

গায়িকা থেকে আরজে পড়শী

Manual8 Ad Code

e314ecdd1f57e2c140d1744c1dfb7f73-574eb3edb7b2dবিনোদন ডেস্ক : চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী পেশাদার শিল্পী হলেও তিনি নানামাত্রিক পরিচয়ে পরিচিত। কখনো গায়িকা কখনো গানের মডেল আবার কখনো নৃত্যশিল্পী। এছাড়া পড়শী অভিনয় করেছেন চলচ্চিত্রে।

Manual3 Ad Code

তবে পড়শী ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, এবার তাকে পাওয়া যাবে কথাবন্ধু (আরজে) হিসেবে। বেসরকারি রেডিও স্টেশন জাগো ৯৪.৪ এফএম এর একটি অনুষ্ঠানে নিয়মিত কথাবন্ধুর আসনে বসবেন পড়শী। অনুষ্ঠানটির নাম ব্রেভার প্রেজেন্টস ‘পড়শী নাইটস অন্যরকম ফিলিংস’। আজ বুধবার বেলা ৩টায় স্টেশন কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন হয়।

Manual1 Ad Code

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাগো নিউজকে পড়শী বলেন, খুব ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো এটা ভেবে। তাছাড়া আমার ভক্তদের সঙ্গে এর মাধ্যমে সরাসরি কথা বলতে পারবো, তাদের পাঠনো ক্ষুদে বার্তার উত্তর দিতে পারবো। এছাড়াও গানের অনুরোধ তো থাকবেই। আশা করছি সবমিলিয়ে চমৎকার একটি অনুষ্ঠান হবে এটি।

Manual2 Ad Code

তাছাড়া কথাবন্ধুর তকমাটিও পড়শীর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন পড়শী। জানা গেছে, ৫ জুন থেকে প্রতি সপ্তাহের রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাগো এফএম পড়শীর সঞ্চালনায় চলবে অনুষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code