গুঞ্জনের ইতি: শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন অনুষ্কা-কোহলি

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

গুঞ্জনের ইতি: শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন অনুষ্কা-কোহলি

Manual4 Ad Code

সব জল্পনা শেষ  সব গুঞ্জনে ইতি  শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি? ইতালির তাসকানি, ছিমছাম অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন বিরাট ও অনুষ্কা? ব্যান্ড-বাজা-বরাত। এ সব কিছুই থাকছে না হাই-প্রোফাইল বিয়েতে। কনকনে শীতে ইতালির তাসকানিতে গাঁটছড়া বাঁধলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। জানা গিয়েছে, ভারতীয় সময় রাত ৮ টা নাগাদ নিজেই বিয়ের খবর জানাবেন বিরুস্কা!

জানা গেছে, ইতালির ৮২০ বছরের পুরনো ঘাসে মোড়া গ্রাম তুষ্কানির এক ঐতিহ্যবাহী দুর্গ ভাড়া নেওয়া হয়েছে বিরাট-আনুশকার তরফে। সেখানে ইতিমধ্যে বিয়ের মঞ্চ সাজানোর কাজ শুরু হয়েছে? ভাংড়া থিমেই নাকি সাজানো হচ্ছে মঞ্চ।

বিয়ের অনুষ্ঠানে পা রেখে সোশ্যাল মিডিয়ায় এক সাংবাদিক লিখেছেন, ‘সত্যিই বিয়ের ডেসটিনেশন হিসেবে দারুণ জায়গা নির্বাচন করেছে বিরুষ্কা জুটি।’

Manual1 Ad Code

এখানেই না থেমে সেই সাংবাদিক আরও লিখেছেন, ‘দীর্ঘ জার্নি করে অবশেষে এসে পৌঁছলাম। সত্যিই কোহলি-আনুশকার বিয়ের এই ডেসটিনেশন সাধারণ মানুষের পক্ষে আসা সম্ভব নয়। এখানে কেউ ইংলিশ বোঝে না, এখানে সন্ধ্যা ৬টার মধ্যেই রাত্রি নেমে আসে। পরিবহন ব্যবস্থাও উন্নত নয়, তবে এখানকার লোকেরা খুব হেল্পফুল। যেন মনে হচ্ছে ত্রয়োদশ শতকে পৌঁছে গিয়েছি।’

Manual3 Ad Code

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে শুভদৃষ্টি হয়েছিল বিরাট ও আনুশকার। তার পরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। কখনও কখনও সম্পর্ক ভাঙার কাহিনিও সামনে এসেছে ২০১৫ সাল জুড়ে চলে মন কষাকষির খবর। খারাপ সম্পর্ক নাকি ২০১৬ সালের শেষ দিকে এসে বদলে যায়। এর পরে নানা চটকদার খবর মিলতে থাকে।

কখনও জানা যায়, ছুটির ফাঁকে আনুশকার শুটিং দেখতে গিয়েছেন ভারত অধিনায়ক। আবার কখনও টাইট শিডিউলের মধ্যেও গ্যালারিতে বসে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটিয়েছেন আনুশকা।

Manual8 Ad Code

বিয়ের অনুষ্ঠান হবে ছিমছামভাবে ঘনিষ্ঠজনের মধ্যে। শীতের টাসকানি এমনিতেই শুনশান। কনকনে শীতের জন্য হোটেল, রেস্তোরাঁ প্রায় সবই বন্ধ থাকে। তাই মধ্য ইতালির এই জায়গাকে বেছে নিয়েছেন বিরুষ্কা। সেলিব্রিটি সেফ রিতু ডালমিয়ার তত্ত্বাবধানে বিয়ের ভোজের আয়োজন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code