গুপ্তহত্যা-জঙ্গিবাদের বিরুদ্ধে ১৯ জুন মানববন্ধন করবে ১৪ দল

প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৬

গুপ্তহত্যা-জঙ্গিবাদের বিরুদ্ধে ১৯ জুন মানববন্ধন করবে ১৪ দল

Manual4 Ad Code

download (7)সুরমা মেইল নিউজ : ১৪ দলের মুখপাত্র  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গুপ্তহত্যায় জড়িতদের রক্ষার্থে খালেদা জিয়া ঘোমটা খুলে নেমেছে । তিনি বলেন, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ১৯ জুন বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত দেশব্যাপী ১ ঘণ্টা মানববন্ধন করবে ১৪ দল।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকের সামনে নাসিম এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

রমজানের পর গ্রামে-গঞ্জে ১৪ দলীয় জোট টিম করে লাগামহীনভাবে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করবে। এছাড়া ১৪ জুন ঝিনাইদহে নিহত পুরোহিতের বাসায় ১৪ দলের নেতারা যাবেন।

Manual5 Ad Code

তিনি বলেন- অত্যন্ত কাপুরুষিতভাবে গুপ্তহত্যাগুলো ঘটানো হচ্ছে। অশুভ লক্ষ্য অর্জনের জন্যই এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যখন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে, আন্তর্জাতিক সম্মেলনগুলোতে শেখ হাসিনা যখন গুরুত্ব পাচ্ছেন; সৌদি আরবের বিষয়ে অনেক প্রশ্ন ছিল, সেই সৌদি আরবও শেখ হাসিনাকে যে মর্যাদা দিয়েছে, তাতে প্রমাণিত হয়, শেখ হাসিনা সরকার নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আর দেশ যখন উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগুচ্ছে, শান্তির দ্বীপে পরিণত হতে যাচ্ছে; তখন সুপরিকল্পিতভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘খালেদা বলেছেন, আওয়ামী লীগের নেতারা নাকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এর মাধ্যমে তিনি খুনীদের প্রকাশ্যে প্রটেকশন দিচ্ছেন। তার এ চরিত্র নতুন নয়। এর আগে তিনি এবং তার স্বামী যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিলেন। খালেদা জিয়া নগ্নভাবে, দেশে চলমান গুপ্তহত্যায় জড়িতদের রক্ষার্থে ঘোমটা খুলে নেমেছেন। যারা মারা গেছেন, তাদের পরিবারকে সমবেদনা না জানিয়ে খুনীদের তিনি প্রশ্রয় দিচ্ছেন। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।’

যারা ভাবছেন এসব ঘটনার পর আমরা আপোষ করবো, তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ, শেখ হাসিনা আপোষ করে না।

Manual4 Ad Code

জঙ্গিরা পরাজিত না হওয়া পর্যন্ত পুলিশ যেন অভিযান অব্যাহত রাখে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সে আহ্বানও জানান নাসিম।

এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, (মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, চিরুনি অভিযানে নাকি তাদের কর্মীদের ধরপাকড় করা হবে। কিন্তু বিএনপি খুনিদের প্রশ্রয় না দিলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ বৈঠকের পর ১৪ দলের নেতারা এসপি বাবুল আক্তারের খিলগাঁওয়ের বাসায় যান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code