গুম হওয়া নেতাদের সন্ধান কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল আজ

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

গুম হওয়া নেতাদের সন্ধান কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল আজ

Manual6 Ad Code

sylhet-bnp

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : গুম হওয়া সিলেটের মাটি ও মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল কেন্দ্র্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ীর চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান এবং অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করতে যাচ্ছে সিলেট জেলা বিএনপি।

উক্ত মাহফিল আজ (১৭জুলাই রবিবার) বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত হয়ে মাহফিলে শরীক হওয়ার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

শনিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- দীর্ঘ দিন থেকে অবৈধ সরকারের গুম নামক কারাগারে আটক রয়েছেন সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ ও গাড়ী চালক আনসার আলী সহ অনেক নেতাকর্মী। গুমকৃত নেতাকর্মীদের পরিবার ও আমাদের দল বিএনপি বারবার নিখোঁজ নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবী জানালেও সরকার ব্যার্থতার পরিচয় দিয়েছে। গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনায় আজ (১৭জুলাই) রবিবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তারা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code