গুলশান-শোলাকিয়া জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের সন্ধান মিলেছে

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

গুলশান-শোলাকিয়া জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের সন্ধান মিলেছে

Manual5 Ad Code
500x350_4b43eb870bb5a94dc69e49ac84de6434_1
সুরমা মেইল নিউজ : গুলশানের হোটেল আর্টিজান ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎসের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। সোমবার বেলা সোয়া ১১ টার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, গুলশানে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে তা আগেও ব্যবহার করা হয়েছে। অস্ত্র যে আধুনিক তা বলবো না। আমরা অস্ত্র এবং এর উৎসও পেয়েছি।
তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আমরা দুভাবে কাজ করছি। একটি প্রতিরো ধমূলক ব্যবস্থা, আর অন্যটি জনসচেতনতা মূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী তথ্য সংগ্রহ করে অভিযান চালাবে। আর সচেতনতামূলক ব্যবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, যারা তরুণদের বিপথগামী করছে এমন মাস্টার মাইন্ড দু-একজনের নামও পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code