সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নগরীতে পুলিশ প্রহরায় শোক র্যালী করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কোর্টপয়েন্ট থেকে র্যালীটি শুরু হয়ে চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
র্যালীপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সধারণ সম্পাদক আলী আহমদ।
র্যালীতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী সহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি