গুলশান-শোলাকিয়া হামলায় সিলেট বিএনপির শোকর‌্যালী মঙ্গলবার

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬

গুলশান-শোলাকিয়া হামলায় সিলেট বিএনপির শোকর‌্যালী মঙ্গলবার

Manual4 Ad Code

download (3)

সুরমা মেইল নিউজ : বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রাজধানীর গুলশান হলি আর্টিজান বেকারী ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরনে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এক শোক র‌্যালীর আয়োজন করা হয়েছে। র‌্যালিটি মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হবে।

Manual7 Ad Code

যথাসময়ে কোর্ট পয়েন্টে সমবেত হয়ে র‌্যালীটিকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, মহানগর সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ এ আহ্বান জানিেয়েছেন।

তারা বলেন- গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরনে বিএনপি কেন্দ্র থেকে দেশব্যাপী শোক র‌্যালি কর্মসুচী ঘোষনা করেছে। যথা সময়ে কোর্ট পয়েন্টে উপস্থিত হয়ে উক্ত শোক র‌্যালী সফলের জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ, সহযোগী সংগঠন, দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান তারা।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code