সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬
বিনোদন ডেস্ক :: অভিনেতা শিল্পা শেঠি এবং গোবিন্দকে আইনি ঝামেলা পোহাতে হল ১৯৯৬-এ তাদের ছবি ‘ছোটে সরকার’-এর জন্য। তাদের উপরে মানহানির মামলা দায়ের করা হল ঝারখন্ডের পাকুর আদালতে। মঙ্গলবার তাদের জবানবন্দি গ্রহণ করা হবে।
কিন্তু কেন আইনী জটিলতায় পড়তে হল তাদের? তাদের অভিনীত ছবি ‘ছোটে সরকার’-এর একটি গান ‘এক চুম্মা তু মুজকো উধার দে দে’ গানটি নিয়েই যত সমস্যা। এই গানের কথায় নাকি বিহার এবং উত্তরপ্রদেশের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। তবে শুধু অভিনেতা ও অভিনেত্রীই নন, ছবির পরিচালক বিমল কুমার, গায়ক উদিত নারায়ণ, গায়িকা অলকা ইয়াজ্ঞিক, সংগীত পরিচালক আনন্দ মালিক-এর নামও রেজিস্টার করা হয়েছে।
অভিনেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হয়েছিল ২০ জুলাই কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এই মামলাটি প্রায় ২০ বছর ধরে চলছে, যখন ঝাড়খন্ড বিহারের অংশ ছিল। একজন স্থানীয় আইনজীবী এই গানটি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই অভিযোগে যে, এই গানের লিরিক বিহারের মানহানি ঘটিয়েছে। তবে এই বিষয়ে ছব্র নির্মাতাদের স্টেটমেন্ট এখনো পাওয়া যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি