সিলেট ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬
স্পোর্টস ডেস্ক : কোচ হিসেবে চাকরি টিকিয়ে রাখতে রিয়াল মাদ্রিদের প্রতিটি ম্যাচ যেন জিনেদিন জিদানের জন্য এক একটি পরীক্ষা ক্ষেত্র। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল রিয়াল। ওই ম্যাচে ইনজুরির কারণে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামে লস ব্লাঙ্কোসরা।
ইতিহাদ স্টেডিয়ামে রোনালদোহীন রিয়ালও সিটির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু প্রতিপক্ষের বিপক্ষে একের পর এক সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি সার্জিও রামোস ও পেপেরা। তাই ডাগআউটে দাঁড়িয়ে হাইহুতাশ করে চুল ছেঁড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল জিদানের। শিষ্যদের গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় উত্তেজনায় ছোটাছুটি করতে গিয়ে প্যান্ট ছিঁড়ে যায় ডাগআউটে থাকা রিয়াল কোচ জিদানের।
এর আগে চ্যাম্পিয়নস লিগে ভলফসবুর্গের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিক উদযাপন করতে গিয়েও প্যান্ট ছিঁড়ে যায় জিদানের।
মঙ্গলবার রাতে টিভি ক্যামেরায় দেখা যায় দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সার্জিও রামোসের গোলের সুযোগ নষ্ট হওয়ার পর উত্তেজনায় ছুটতে থাকা জিদানের প্যান্ট ছিঁড়ে যায়। তার প্যান্টের পেছনের অংশের সেলাই ফেটে অন্তর্বাস পর্যন্ত দৃশ্যমান হয়ে পড়ে। ফলে লজ্জায় ডাগআউট ছেড়ে বেঞ্চে গিয়ে বসে পড়েন জিদান।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের ফলে দুদলেরই নজর এখন ফিরতি লেগ নিয়ে। আগামী ৪ মে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুত্যে ফাইনালের টিকিট পেতে লড়বে রিয়াল ও ম্যানসিটি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি