সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সিলেটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে গোলাপগঞ্জ ছাত্রদলের স্বাগত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পৌর এলাকার গোডাউন রোডের কদমতলীতে এ ঘটনা ঘটে।অন্য আটককৃত হলেন- ছাত্রদল কর্মী রায়হান আহমদ, ফয়েজ আহমদ, জাহাঙ্গীর আহমদ।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, বিকেলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেটে আগমণকে স্বাগত জানিয়ে উপজেলা ও পৌর ছাত্রদল গোডাউন রোডের কদমতলীতে মিছিল বের করে। এসময় পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এসময় পুলিশ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুফিয়ান আহমদ খানসহ ৪ জনকে আটক করে।
গোলাপগঞ্জ মডেল থানার এএসআই শংকর দেবনাথ ৪ জনকে আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশৃংঙ্খলা ঠেকাতে পুলিশ তাদের বাধা দিয়েছে। এসময় ছাত্রদল কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাটিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দরা জানান, আমাদের শান্তিপূর্ণ স্বাগত মিছিলে পুলিশ হামলা করেছে এবং লাঠিচার্জ করে।
Design and developed by ওয়েব হোম বিডি