গোলাপগঞ্জে টিলা ধস, প্রশাসনের সতর্কতা

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

গোলাপগঞ্জে টিলা ধস, প্রশাসনের সতর্কতা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিপাতের মধ্যে সিলেটে টিলা ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

Manual4 Ad Code

 

বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ পূর্বভাগ এলাকায় ধসের ঘটনাটি ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকুর রহমান।

Manual4 Ad Code



তিনি বলেন, ‘টিলা ধসে ক্ষতিগ্রস্ত বাড়িটি রাস্তার পাশে। বাড়িটির একটি গার্ডওয়াল দেওয়া ছিল, ধসের সময় সেই গার্ডওয়ালটি ভেঙে গিয়ে তলদেশের মাটিসহ নিচের দিকে নেমে যায়। ফলে বাড়িটির বাথরুমসহ পেছনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মূল ঘরটি এখনো অক্ষত রয়েছে। পরিবারের সদস্যরা সেখানেই অবস্থান করছেন।’

 

Manual3 Ad Code

সিলেটে টিলার পাশে যাদের বাড়িঘর রয়েছে তাদের সতর্কতা অবলম্বন করার জন্য বার বার মাইকিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘টিলাতে থাকা মানুষজন ঘরবাড়ি রেখে যেতে চান না। তারা বলেন কোথায় যাবো।’

 

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, ‘টিলাধসে কেউ হতাহত হয়নি, ঘটনাটি বড় নয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্কতা থাকার জন্য বলেছি। চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে মাইকিং করা হচ্ছে।’

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকেএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code