গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারী-পুরুষের

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৬

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারী-পুরুষের

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী ও পুরুষ নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুজন হলেন- সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর পুত্র আব্দুর রহমান (৩৫), নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪৫)।

Manual2 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করতেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক মালামাল নামানোর জন্য গাড়ির পেছনের অংশ উপরে তুলে। এসময় ট্রাকের বডি বিদ্যুতের তারের সাথে লেগে আব্দুর রহমান ও ঝর্ণা বেগম নামের এই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এরপর তাদের মরদেহ পৌর এলাকার দাড়িপাতনে তাদের বসবাসরত কলনিতে আনা হয়৷

Manual8 Ad Code

 

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোলা পগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code