সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮
সিলেটের গোয়াইনঘাটে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মে) তোয়াকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির। সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি লুৎফুল হক খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, মাহবুব আহমেদ, খালেদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা যুব দলের সভাপতি আব্দুল মতিন, ইউনিয়ন যুব দলের সভাপতি আনোয়ার হোসেন, কলেজ ছাত্র দলের সভাপতি মাহবুব আলম সাজু প্রমুখ।
গোয়াইনঘাটে বিএনপি নেতা বহিস্কার :
উপজেলার আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল খায়েরকে দলীয় শৃঙ্খলা বিনষ্টের দায়ে উপজেলা বিএনপির সভাপতি উসমান গনি ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন আবুল খায়েরকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন অন্য দলে যোগ দেওয়ায় বিএনপির সকল সদস্য পদ থেকে তাকে বহিস্কার করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি