গোয়াইনঘাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মৃত্যু

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬

গোয়াইনঘাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মৃত্যু

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

 

রোববার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে রায়হান আহমদ রাহুল (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা জাফলং আমির মিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিন বন্ধু রাধানগর বাউরভাগ চা-বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব মারা যান।

 

গুরুতর আহত রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়। জয়কে ওসমানী হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তাঁরও মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি জানান, তিনজনের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code