গোয়াইনঘাটে হার্ডলাইনে পুলিশ, মাঠে নেই বিএনপি

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

গোয়াইনঘাটে হার্ডলাইনে পুলিশ, মাঠে নেই বিএনপি

Manual4 Ad Code

জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারকৃত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র দেশব্যাপী টানা বিভিন্ন কর্মসূচী থাকলেও গোয়াইনঘাট থানা পুলিশ হার্ডলাইনে থাকার কারনে মাঠে নেই গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Manual8 Ad Code

উত্তর সিলেটের ৪৮১.১২ বর্গকিলো মিটার নিয়ে অবস্থ্ িগোয়াইনঘাট উপজেলা চত্তর, সদরের বিভিন্ন পয়েন্ট, বাজারের বিভিন্ন মোড়ে থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশ লাইন্স, সিলেট হইতে অতিরিক্ত পুলিশ সার্বক্ষনিক মোতায়ন রয়েছে।

Manual4 Ad Code

সরেজমিনে উপজেলা সদরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, পুলিশের সার্বক্ষনিক ডিউটিরত দল মোটরসাইকেল, ব্যটারী চালিত ইজি বাইক, সিএনজি, ইমা-লেগুনা ও সন্দেহভাজনদের তল্লাশী করছে।

Manual7 Ad Code

এছাড়াও থানা পুলিশ মোটরসাইকেল ও পিক-আপ ভ্যানের সাইরেন বাজিয়ে মোবাইল ডিউটির মাধ্যমে উপজেলাকে সার্বক্ষনিক নজরদারীতে রাখছে। যার কারনে গোয়াইনঘাটের কোথাও কোন বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, পথসভাসহ কোন ধরনের কর্মসূচী বাস্থবায়ন করতে পারছেনা উপজেলা বিএনপি নেতৃবৃন্ধরা।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলওয়ার হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামীকে জেল মুক্তির দাবীতে অত্র গোয়াইনঘাট থানা এলাকায় কোন নাশকতাকারীদের জন্য জনমনে অতংঙ্ক সৃষ্টি হয় এমন কোন কাজ করতে দেওয়া হবেনা।

Manual6 Ad Code

তিনি বলেন, আমরা থানা পুলিশ সার্বক্ষনিক সরকারী কর্তব্য পালনে শতভাগ প্রস্তুত রয়েছি। নাশকতা প্রতিরোধে গোয়াইনঘাট থানা পুলিশ সার্বক্ষনিক জিরো টলারেন্সে রয়েছে এবং কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা করার কারো সুযোগ নেই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর ও তাঁর পুত্র তারেক রহমানকে দশ বছরের কারাদন্ড দেন বকশীবাজারের বিশেষ আদালত। এরপর খালেদা জিয়াকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code