ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ৩০, ২০১৭

ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ১ কোটি ৮৭ লাক টাকার ত্রাণ দেয়া হয়েছে।

সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট সব বিভাগকে তৎপর থাকার নির্দেশনা দিয়ছেন।

Manual3 Ad Code

একই সঙ্গে এ বিষয়ে দলের নেতা-কর্মীদেরও নির্দেশনা দেয়া আছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Manual2 Ad Code

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। সেনাবাহিনী ও বিমাণবাহিনীও কাজ করছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code