পাসপোর্ট-এনআইডি নয়, প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

পাসপোর্ট-এনআইডি নয়, প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ আবেদনের কোনো কার্যকারিতা দেখছে না বাংলাদেশ সরকার।

 

Manual5 Ad Code

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো নাটক করার সুযোগ নেই। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তরের উদ্যোগ নিতে হবে।

 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই। সত্যিই দেশে ফিরতে চাইলে ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে হবে। এরপর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে।

 

ঘটনার সূত্রপাত দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো একটি ই-মেইলকে কেন্দ্র করে। যুক্তরাজ্যের আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য ওই আবেদন করে। পরে দিল্লির বাংলাদেশ মিশন থেকে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

 

তবে আবেদনটি শেখ হাসিনার নির্দেশে করা হয়েছে কি না, তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। কূটনৈতিক সূত্রের দাবি, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা তাঁর পক্ষে আবেদন করার ক্ষমতাসংক্রান্ত কোনো প্রমাণপত্র ছিল না। ফলে আবেদনটির সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

 

বিষয়টি সামনে আসার পর আবেদনের আইনি ভিত্তি ও নৈতিকতা নিয়ে কঠোর অবস্থান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আবেদনটিকে চরম হাস্যকর আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। যেকোনো আইনি প্রতিষ্ঠানেরই জানা উচিত, তারা কার পক্ষে কাজ করছে। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানটির মক্কেল এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন।

 

Manual4 Ad Code

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা অর্থের পেছনে না ছুটে সংশ্লিষ্ট আইনি প্রতিষ্ঠানের নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত। একজন পলাতক অপরাধীর পক্ষে এমন প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

Manual8 Ad Code

 

এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন তিনি।

 

Manual8 Ad Code

রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। তাঁর এই আবেদনকে দেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

 

তবে পাসপোর্টের আবেদন ঘিরে তৈরি হওয়া এই আলোচনার বিপরীতে সরকারের বক্তব্য স্পষ্ট। শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট দেওয়ার মাধ্যমে নয়, বরং বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code