চলচ্চিত্র ও প্রকাশনার মাধ্যমে দূর করুন অপসংস্কৃতি : তারানা

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

চলচ্চিত্র ও প্রকাশনার মাধ্যমে দূর করুন অপসংস্কৃতি : তারানা

Manual8 Ad Code

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে নির্মিত চলচ্চিত্র ও প্রকাশনাগুলোকে সমাজের কুসংস্কার ও অপসংস্কৃতি দূর করতে কাজ করতে হবে।

Manual1 Ad Code

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে তার দপ্তরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠককালে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

তারানা হালিম বলেন, একটি অসাম্প্রদায়িক, ডিজিটাল, আধুনিক বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এখানে ধর্মান্ধতা, কুসংস্কার ও অপসংস্কৃতির কোনো স্থান নেই। আর সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির অপপ্রচার থেকে দেশবাসীকে রক্ষা করতে চলচ্চিত্র ও প্রকাশনার গুরুত্ব অপরিসীম। আর একাজে তথ্য মন্ত্রণালয় ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিতে হবে আধুনিক অগ্রণী ভূমিকা।

Manual3 Ad Code

এ সময় তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং সংস্থা দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাসস

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code