চলতি বছরে বিদেশে সাড়ে ৭ লাখ কর্মী পাঠানো হবে

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৬

চলতি বছরে বিদেশে সাড়ে ৭ লাখ কর্মী পাঠানো হবে

Manual6 Ad Code

images (1)সুরমা মেইল নিউজ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘গত ৬ মাসে প্রায় সাড়ে ৩ লাখ বাংলাদেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েরেছ। চলতি বছরের মধ্যেই বিদেশে মোট সাড়ে ৭ লাখ কর্মী পাঠাতে আমরা সক্ষম হবো।’ গত বছর প্রায় ৫ লাখের মত কর্মী বিদেশে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৮ জুন) ঢাকাস্থ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) হাউজ কিপিং কোর্সের মানোন্নয়নের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশা প্রকাশ করেন নুরুল ইসলাম।

Manual3 Ad Code

অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ভাল কাজের যেমন প্রশংসা করবো, তেমনি কাজের অবহেলার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবো না। প্রত্যেক প্রশিক্ষকদের নিজ নিজ প্রশিক্ষণ কাজে লাগিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।’

পরে মন্ত্রী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও ই-লার্নিং প্লাটপর্ম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার এর শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করেন এবং একটি বৃক্ষের চারা রোপন করেন মন্ত্রী।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের চলমান হাউজ কিপিং কোর্সের মানোন্নয়নের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে ২৬টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ২ জন করে মোট ৫২ জন প্রশিক্ষক এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি)-র অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলী। প্রশিক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সুজায়েত উল্যা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার।

Manual2 Ad Code

উল্লেখ্য, বর্তমানে গৃহকর্মী হিসেবে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে নারীরা গমন করছে। এ সকল নারীদের ১ মাস ব্যাপী হাউজ কিপিং প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। হাউজ কিপিং প্রশিক্ষণকে আরও দক্ষতার সাথে পরিচালনার জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code