চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Manual3 Ad Code

চাঁদপুরে মাসুদ রানা নামের এক যুবককে হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। মাসুদ রানা মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর এলাকার আ. মান্নান ওরফে মনু বেপারীর ছেলে।

Manual7 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মতলব উত্তর উপজেলার শাহবাজকান্দি এলাকার শাহজাহান শিকদারের ছেলে সুফিয়ান আহমেদ ওরফে শিবির (২২), একই উপজেলার দক্ষিণ ফতেপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ওরফে সুজন (২৩) এবং একই এলাকার মো. মোশারফ সরদারের ছেলে মো. শরীফ সরদার (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুদ রানা মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামে নিজ এলাকায় কসমেটিকস ও মোবাইল ফোনের ব্যবসা করতেন। তার দোকানে শরীফ সরদার নামের এক যুবক একটি স্বর্ণের চেইন জমা রেখে দুই হাজার টাকা ধার নেয়। এ সময় মাসুদ দেড় হাজার টাকা শরীফকে দেয় এবং পরবর্তীতে আরো ৫শ’ টাকা দেবে বলে জানায়। কিন্তু চেইনটি স্বর্ণের না হওয়ায় শরীফের কাছ থেকে মাসুদ রানা টাকা ফেরত চায়।

এ নিয়ে তালবাহানার এক পর্যায়ে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে মাসুদ রানাকে টাকা ফেরত দেয়ার আশ্বাস দেয় শরীফ। পরদিন ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ ফতেপুর গ্রামে আরশাদ বেপারীর বাড়ির পুকুরের পশ্চিম পাড় থেকে মাসুদ রানার লাশ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

চাঁদপুরের অতিরিক্ত পিপি অ্যাড. মো. সাইয়েদুল ইসলাম জানান, মাসুদ রানা হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই মো. ফারুক বেপারী মতলব উত্তর থানায় ৩ জনকে অভিযুক্ত করে ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। আসামি শরীফ সরদারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও আসামি শিবির ও সুজনের দেখানোমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি পুকুর থেকে উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার এসআই খন্দকার মো. ইব্রাহিম ওই বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. মো. সাইয়েদুল ইসলাম ও এপিপি অ্যাড. দেবাশীষ কর মধু। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. ইকবাল-বিন-বাশার ও অ্যাড. সেলিম আকবর।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code