চুনারুঘাটে ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

চুনারুঘাটে ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেত থেকে হারুন মিয়া নামে এক যুবককে হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (০১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

 

নিহত হারুন মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা আকবর উল্লার ছেলে। তিনি হবিগঞ্জ আদালতে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, সকালে চুনারুঘাটের নতুন বাজারের পাশে একটি ধানক্ষেতে হারুন মিয়ার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান তারা। মরদেহের হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

 

Manual3 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code