চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটের মাত্র একদিন আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়।

 

Manual6 Ad Code

খবর পেয়ে চুনারুঘাট ফায়ারসার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

Manual7 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা। তিনি জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

তিনি বলেন, এখনও কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছেনি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।

 

এদিকে শেষ রিপোর্ট পর্যন্ত জানা গেছে- যারা আগুন দিয়েছে সেই দুর্বৃত্তদের শনাক্ত করতে পারে নি স্থানিয় প্রশাসন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code