চুনারুঘাটে মদ-ফেনসিডিলসহ যুবক আটক

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২

চুনারুঘাটে মদ-ফেনসিডিলসহ যুবক আটক

Manual2 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে ১১ বোতল ভারতীয় মদ সিগনেচার ও ৩৫ বোতল ফেনসিডিলসহ নাজমুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

Manual3 Ad Code

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। আটককৃত যুবক নাজমুল ইসলাম উপজেলার গাজিপুর ইউনিয়নের বনগাও গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ সিগনেচার ও ৩৫ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে আটক করে।

Manual6 Ad Code

 

তিনি আরো জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তার সহযোগীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code