চুনারুঘাটে রোহিঙ্গা যুবক আটক

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

চুনারুঘাটে রোহিঙ্গা যুবক আটক

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাটে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটক রোহিঙ্গা যুবক রুবেল মিয়ার (২৮) পিতা আব্দুর রহমান।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

শুক্রবার (০৭ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার রাণীগাঁও বাজারে স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে রানীগাঁও বাজারে রুবেল মিয়া সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করা হয়। এরপর রাত ২টার দিকে রুবেল মিয়াকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।

 

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে এই আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, আটক রোহিঙ্গা যুবক জীবিকার জন্য কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে নানা স্থানে ঘুরাফেরা করছিল। তার সাথে কোন অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এজন্য তাকে উখিয়া ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code