সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে এখলাছ মিয়া নামের এক টমটম চালককে হত্যা ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত মঙ্গলবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আলোচিত ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প’র একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মো: জালাল মিয়া (৩৮) চুনারুঘাট থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা মৃত মোঃ ফুল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।
র্যাব জানায়, সদ্য বিদায়ী বছরের ৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে জেলার চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউপির অর্ন্তগত দেউন্দি চা বাগানের মেইন ডিভিশনের ১৫নং লাইনের পাশে এখলাছ মিয়া নামে টমটম চালকের হাত-পা বাধা বিবস্ত্রবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে চুনারুঘাট থানায় ৭ অক্টোবর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের পর হত্যা ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি তদন্তে র্যাব-৯। তদন্তের এক পর্যায়ে মো: জালাল মিয়ার উক্ত হত্যাকান্ডে জড়িত বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মাধবপুর থানা এলাকা থেকে মো: জালাল মিয়াকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তার হওয়া জালাল মিয়ার নামে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, মাদক ও মানবপাচার মামলা রয়েছে।
তাকে গ্রেপ্তারের হবিগঞ্জের পিবিআই’র কাছে হস্তান্তর করেছে র্যাব।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি