ছাতকে ওয়ারেন্টভুক্ত আসামী ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

ছাতকে ওয়ারেন্টভুক্ত আসামী ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

Manual5 Ad Code

সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৭ জুলাই) রাতে উপজেলা জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manual1 Ad Code

খবর পেয়ে ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলাকারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক (এমপি গ্রুপ) আনোয়ার হোসেন আলীসহ জড়িত ৮ জনকে গ্রেফতার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলতাক আসামী সাদারাই গ্রামের আব্দুল মছব্বির পুত্র সাবেক ইউপি সদস্য ফয়ছল আহমদকে তার নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। তাকে নিয়ে আসার পথে সাদারাই এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পাইগ্রাও গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন আলীর নেতৃত্বে মোটসাইকেল যোগে ১০-১২জন সন্ত্রাসী পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামী ফয়ছল আহমদকে ছিনিয়ে নিয়ে যায়।

Manual2 Ad Code

এসময় সন্ত্রাসীদের হামলায় ছাতক থানার এএসআই এবাদুর রহমান, মুহিবুল ইসলাম, পুলিশ সদস্য আমিনুল ইসলাম, সাকির হোসেন, বাচ্চু মিয়া আহত হন।

এ ঘটনায় রাতেই ছাতক থানার ওসির নেতৃত্বে সাড়াশী অভিযান চালিয়ে জাউয়া ও পাইগাঁও এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ছাত্রলীগের সাবেক নেতা আনোয়ার হোসেন আলীসহ, সন্ত্রাসী সুমন দেব, রুম্মান আহমদ, রাকিব আলী, হাসান আলী, মুক্তার আলী, চয়ন ধর ও ফয়সল আহমদকে গ্রেফতার করা হয়।

পুলিশ এসময় তার ব্যবহৃত প্রাইভেট কার যার নাম্বার (ঢাকা মেট্রো ক-০৩-৬৮৫১) আটক করে।

Manual8 Ad Code

পুলিশের উপর হামলায় ঘটনায় ছাতক থানার এসআই মুক্তার আলী বাদী হয়ে বুধবার (১৮ জুলাই) সকালে থানায় একটি পুলিশ এসল্ট মামলা (নং-২৪) দায়ের করেন। গ্রেফতার হওয়া আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনিয়ে নেয়া আসামীসহ হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code