ছাতকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা আটক

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

ছাতকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা আটক

Manual4 Ad Code

download

নিজেস্ব প্রতিনিধি : ছাতকে পালিয়ে আসা এক প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার জাউয়া ইউনিয়নের বানায়ত গ্রাম থেকে প্রেমিক-প্রেমিকাকে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম আটক করেন।

পরে আটককৃতদের দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Manual7 Ad Code

জানা যায়- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আলমগীর হোসেনের সাথে আশামুড়া গ্রামের ছন্দ নাম মাহফুজুর রহমান রনির চৌদ্দ বছর বয়সী নাবালিকা কন্যা ছন্দ নাম মমতার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ক’দিন পূর্বে প্রেমের টানে একে-অপরের হাত ধরে অজানার উদ্দেশ্যে ঘর ছাড়ে প্রেমিক যুগল।

Manual1 Ad Code

বিভিন্ন স্থানে অবস্থান নেয়া শেষে ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের বানায়ত গ্রাম থেকে বানায়ত গ্রামের বসিন্দা প্রেমিকার ছন্দ নাম মমতার ভগ্নিপতির বাড়িতে এসে আশ্রয় নেয় প্রেমিক-প্রেমিকা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বানায়ত গ্রাম থেকে প্রেমিক যুগলকে আটক করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code