সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬
নিজস্ব প্রতিনিধি :: ছাতকে সরকারি খালে মাছ ধরার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৩০ জনকে ছাতক হাসপাতাল থেকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ২টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়- ঘটনার সময় মৌলা গ্রামের আব্দুল মছব্বির পক্ষের লোকজন সড়কের পাশের একটি সরকারি খালে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ আবুল হাসনাত পক্ষের লোকজন এতে বাঁধা দেয়। এনিয়ে দু’পক্ষে কথাকাটি থেকে হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী এসংঘর্ষে মহিলাসহ দু’পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে।
এদের ছাতক হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত রজব আলী (৩৫), ফিরোজ আলী (২৮), সেলিম আহমদ (৩০), মানিক মিয়া (৩২), আনোয়ার আলী (৫০), মুক্তার আলী (৩৫), উস্তার আলী (৪০), লাল বানু (৬০), আব্দুর রহিম (৩৫), মিনার আহমদ (২২) ও আলীরাজ (১৫), ওয়াছির (৩৫), ইউছুফ আলী (৬৫), শিপন আহমদ (১৪), রাসেল আহমদ (২৫), জিয়া উদ্দিন (১৫), তরিকুন নেছা (২৫), ইমরান হোসাইন (২৪), সজিদ আহমদ (২৮), সফিক মিয়া (২৯), রবিউল ইসলাম (২৪), আকবর আলী (৪৫), কবির আহমদ (৩৩), সায়েক আহমদ (২৪), সাজিদ মিয়া (১২), আব্দুল কাইয়ূম (১৩), আকিল আলী (২২) হোসাইন আহমদ (২২)সহ দুপক্ষের কমপক্ষে ৩০ জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন বলে দাবি করে বলেন, আর যাতে কোন ঘটনা না ঘটে এ ব্যাপারে ও পুলিশর সজাগ দৃষ্টি রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি