সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭
ছাতক প্রতিনিধি :: ১০ হাজার টাকা মজুরি ঘোষণাসহ দৈনিক ৮ঘন্টা ডিউটির দাবিতে বুধবার বিকেলে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-২১২৬) ছাতক ও গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্ট এলাকায় এক সভায় মিলিত হয়। লিয়াকত আলীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি বাদল সরকার, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক মিয়া, সিলেট মহানগর হোটেল সভাপতি আরিফুল হক, এনডিএফ এডভোকেট শাহিন মিয়া, ছাতক উপজেলা কমিটির সভাপতি আনছার উদ্দিন, গোবিন্দগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক কালাম মিয়া, সদস্য চুনু মিয়া, আলী মিয়া, সাহাব উদ্দিন, তাজুল মিয়া, নাছির উদ্দিন, সমছু তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা নি¤œতম শ্রমিকদের দশহাজার টাকা মুজুরি ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা ও ৮ঘন্টা কাজ এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি