সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
সুরমা মেইল নিউজ : ছাতকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার মধ্যরাতে শহরের পাবলিক খেলার মাঠ সংলগ্ন সুরমা নদীর তীর থেকে এসব মদ উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই চম্পক দাম অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের ধাওয়া করলে মদ ফেলে তারা পালিয়ে যায়। এসময় পুলিশ প্রায় ৪০ হাজার টাকা মুল্যের ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে।
Design and developed by ওয়েব হোম বিডি