ছাতক ও বিশ্বম্ভরপুর হাওর থেকে ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮

ছাতক ও বিশ্বম্ভরপুর হাওর থেকে ২ জনের মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

সুনামগঞ্জের ছাতক ও বিশ্বম্ভরপুরে পৃথক দুই হাওর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

রোববার (২৪ জুন) সকাল ১১টায় ছাতক উপজেলার পাতলাচড়া হাওর ও বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার ছাতক উপজেলার উত্তর কুরমা ইউনিয়নের পাতলাচড়া হাওরে মো: ফারুক মিয়া (৫০) নামের এক ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। সে ছাতক উপজেলার উত্তর কুরমা ইউনিয়নের মহিষাপুর গ্রামের মো: আব্দুল ছত্তারের ছেলে।

Manual3 Ad Code

অপরদিকে একই সময়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রংপুর গ্রামের পাশে করচার হাওর থেকে মো: নজরুল ইসলাম (৩৫) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম রাজনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

Manual3 Ad Code

এ ব্যাপারে পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান লাশ দু’টি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code