ছাতক থানায় হেফাজতের হামলা-ভাঙচুর, ৫ পুলিশ আহত

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

ছাতক থানায় হেফাজতের হামলা-ভাঙচুর, ৫ পুলিশ আহত

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি : নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটকের ঘটনায় সুনামগঞ্জের ছাতক থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে তার সমর্থকরা।

 

Manual3 Ad Code

শনিবার (০৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছাতক থানায় কর্তব্যরত পুলিশ সদস্য রাকিব, সাইফুল দিলশাদ, সুবল ও রবিউল আহত হয়েছেন। তাদের মধ্যে রাকিবের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

 

Manual4 Ad Code

আরও পড়ুন : স্ত্রীর সাথে মামুনুলের ফোনালাপ ফাঁস, সেই নারী অন্যজনের স্ত্রী দাবী

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা ছাতক পৌর শহরে ৫-৬টি দোকান ভাঙচুর কর হয়। এতে পথচারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

এর আগে এশার নামাজের পর পৌর শহরের বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে মিলিত হয়। এসময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় মামুনুল হক সমর্থকরা।

 

জানা গেছে, মিছিলকারীরা পুলিশের পাঁচ সদস্যের ওপর হামলা করে আহত করেন। তারা মিছিল শেষে সুরমা নদীপাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইটপাটকেলও নিক্ষেপ করেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। হামলায় থানা ভবনের সেবাচত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত হয়। ছাতক শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও ছাতকের জাউয়াবাজার ও দিরাইয়ে হেফাজত সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

তবে, এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না তা এখনো জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, মিছিলকারীরা থানায় হামলা করেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code