সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পালপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়- পালপুরের নূর মোহাম্মদ ও আবুল হোসেনের মধ্যে গ্রাম্য সালিশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামাতে দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়। তাদের স্থানীয় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাতক থানার উপ-পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম জানান, সংঘর্ষ থামাতে পুলিশ বাধ্য হয়ে দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি