ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে দু‘দিনের কর্মসূচী

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮

ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে দু‘দিনের কর্মসূচী

Manual2 Ad Code

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের অতর্কিত হামলা, গুলিবর্ষন ও গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড, বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাকে আগামীকাল মঙ্গলবার এবং জেলার আওতাধীন সকল উপজেলা, পৌর, থানা ও কলেজ শাখাকে আগামী বুধবার বিক্ষোভ কর্মসূচী পালনের আহবান জানানো হয়।

রোববার (২৪ জুন) এক যৌথ বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এই কর্মসূচি প্রদান করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত শনিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় ও প্রহসনমুলক রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ নেতাকর্মীদের উপর গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে অর্ধ শতাধিক নেতাকর্মীকে গুলিবিদ্ধ করে এবং ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code