ছাত্রলীগ বেচে থাকলে এদেশে জঙ্গীবাদ প্রতিষ্ঠিত হবেনা : সিলেটে জাকির

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৬

ছাত্রলীগ বেচে থাকলে এদেশে জঙ্গীবাদ প্রতিষ্ঠিত হবেনা : সিলেটে জাকির

Manual8 Ad Code

27651

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ :  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, বাংলাদেশে শুরু হওয়া জঙ্গিবাদের মূলোৎপাটনে  করতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট। জঙ্গিবাদ নির্মুলে বাংলাদেশ ছাত্রলীগ সদা সচেষ্ট এবং ছাত্রলীগের কর্মিরা বেচে থাকতে এদেশে জঙ্গীবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবেনা। জননেত্রী শেখ হাসিনার দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই এদেশের স্বাধীনতা বিরোধীরা তা উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তাই এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্রলীগের প্রত্যেক নিজেদের মধ্যে কোনরকম দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করে যেতে হবে।

Manual7 Ad Code

শনিবার (০৯ জুলাই) বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর ছাত্রলীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual6 Ad Code

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সালেহ আহমদ সেলিম, সাইফুর রহমান খোকন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।

এছাড়াও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code