ছাত্রাবাসে গণধর্ষণ: আদালতে সেই রাতের রোমহর্ষক বর্ণনা দিলেন নববধূ

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

ছাত্রাবাসে গণধর্ষণ: আদালতে সেই রাতের রোমহর্ষক বর্ণনা দিলেন নববধূ

Manual8 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হওয়া সেই নববধূ আদালতে জবানবন্দি দিয়েছেন।

 

রোববার দুপুরে সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতে উপস্থিত হন তিনি।

 

Manual7 Ad Code

এসময় বিচারক শারমিন খানম নিলার কাছে সেই রাতে কী ঘটেছিল তার রোমহর্ষক বর্ণনা দেন ওই তরুণী।

 

ছাত্রলীগ ক্যাডাররা কীভাবে স্বামীসহ তাকে তুলে নিয়ে যায় ছাত্রাবাসে, এরপর সেখানে মারধর করার পর পালাক্রমে ৬ জন তাকে ধর্ষণ করে- সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

 

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন)  বলেন, দুপুরে পুলিশ ওই তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসে। দুপুর দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। আদালত তার জবানববন্দি লিবিবদ্ধ করেছেন।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে এমসি কলেজে বেড়াতে যান দক্ষিণ সুরমার এক নবদম্পতি। এসময় ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী তাদের ধরে ছাত্রাবাসে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করা হয়।

 

Manual3 Ad Code

ধর্ষণের শিকার তরুণী বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি আছেন। এ ঘটনায় গতকাল শনিবার ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনসহ ৯ জনের বিরুদ্ধে নগরীর শাহপরান থানায় মামলা করেন ভিকটিমের স্বামী।

Manual5 Ad Code

 

পুলিশ রোববার সকালে সুনামগঞ্জ থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও হবিগঞ্জ থেকে অর্জুন লস্কর নামের আরেক আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিরা এখনও পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code